viva দিয়ে ফটো ডায়েরি
30 অক্টোবর, 2026 আপডেট
বেশিরভাগ ফটো ডায়েরি অ্যাপে শুধু ফটোর লম্বা তালিকা থাকে। viva পুরো বছরটা এক ছবিতে দেখায়: যেদিন ফটো দেবেন, সেদিনটা সেই মাসের জায়গায় একটা প্যাচ হয়ে যাবে।
আজ থেকেই শুরু করতে পারেন। সাবস্ক্রিপশন নিলে ক্যামেরা রোলে থাকা আগের মাসগুলোও একসঙ্গে আনতে পারবেন।

ফটো কীভাবে প্যাচ হয়
জানুয়ারি শুরু হয় খালি কাপড়ে
কী করলেন লিখুন বা একটা ফটো বেছে নিন — প্রথম প্যাচ সেলাই হয়ে যাবে।
যত বেশি করবেন, প্যাচ তত বড়
এ মাসে 20 বার ক্যাফেতে গেছেন? তাহলে ক্যাফের প্যাচটাই হবে মাসের সবচেয়ে বড়।
বিশেষ দিনগুলো থাকে অক্ষরে
পরীক্ষায় পাস, বাসা বদল, প্রথম বেতন — এমন দিনগুলো প্যাচের বদলে সরাসরি অক্ষরে কাপড়ে সেলাই হয়।
এই বছরের ফটো আগে থেকেই আছে?
পুরোনো দিনগুলোও একবারে ভরিয়ে নিন
ফটো, ক্যালেন্ডার আর ইনস্টাগ্রাম থেকে পুরো বছর একসঙ্গে আনুন। এরপর প্রতিদিন নিজে থেকেই ভরে উঠবে।
সাবস্ক্রিপশনে viva ফটো, ক্যালেন্ডার, ইনস্টাগ্রাম আর ওয়ার্কআউট থেকে আপনার দিনগুলো খুঁজে পুরো বছর একবারে ভরিয়ে দেয়। সাবস্ক্রিপশন ছাড়াও একটা বিজ্ঞাপন পুরো দেখলে এ বছরের আরও পুরোনো দিন লিখতে পারবেন।
আপনার ফটোর কী হয়
আপনার ফটো কখনও আপলোড হয় না
ফটো শুধু আপনার ফোনেই দেখা হয়। প্যাচ বাছতে viva শুধু ছোট লেখা ব্যবহার করে — যেমন ফটোর জিনিসপত্রের নাম (“ক্যাফে”, “কাপ”), ইভেন্টের শিরোনাম, ইনস্টাগ্রাম ক্যাপশন অথবা আপনার লেখা লাইন।
সাবস্ক্রিপশনে যা পাবেন
পুরো বছর একবারে ভরিয়ে নিন
ফটো, ক্যালেন্ডার, ইনস্টাগ্রাম আর ওয়ার্কআউট থেকে আপনার দিনগুলো খুঁজে প্যাচ বানায়
প্রতিদিন নিজে থেকেই সেলাই হয়
নতুন ফটো আর ইভেন্ট পরদিনই প্যাচ হয়ে যায়
বিজ্ঞাপন ছাড়াই লিখুন
পুরোনো দিনও যখন খুশি, শেয়ারেও বিজ্ঞাপন নেই
viva সাবস্ক্রিপশন প্রতি বছর বা প্রতি 3 মাসে নিজে থেকে রিনিউ হয়। স্টোরের সাবস্ক্রিপশন সেটিংস থেকে বাতিল করতে পারেন।
বছর শেষে কী থাকে
বছর শেষে এমব্রয়ডারি সম্পূর্ণ
সম্পূর্ণ এমব্রয়ডারিগুলো ‘আমার গ্যালারি’তে টাঙানো থাকে, প্রতি বছরের একটি। একটাকে স্টোরি কার্ড বানিয়ে বন্ধুদের দেখান।
